Sep 10, 2012

চট্টগ্রামে প্রোগ্রামিং প্রতিযোগিতা

‘প্রথম আলো-বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা’ শীর্ষক দুই দিনের আয়োজন শেষ হয়েছে গত শনিবার। এতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনসেনডিও দল এবং প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাংগ্রি বার্ডস ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাটারনিটাস।
চট্টগ্রামের চন্দনাইশ বিজিসি বিদ্যানগরে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সমাপনী দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের (সিএসই) সভাপতি হানিফ সিদ্দিকী, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সভাপতি রশিদুন্নবী, প্রধান বিচারক ছিলেন মাহবুবুল হাসানসহ অনেকে।
এর আগে গত শুক্রবার উদ্বোধনী দিনে মক টেস্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সারা দেশের প্রায় সব কয়টি বিশ্ববিদ্যালয়ের ৫৮টি দল অংশগ্রহণ করে।
এদের মধ্য থেকে চ্যাম্পিয়ন ও রানারআপসহ ১০টি দলকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত বাকি দলগুলো হলো: বুয়েট পেইনকর্প ডট এলজি, বুয়েট কে ডাইনেস্টি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাসট প্যালিনড্রোম, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের এনএসইউ আর্ডেন্ট, শাবিপ্রবির সাসট-আত্মপ্রত্যয়ী, বুয়েট অসমাপ্ত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জেইউ শূন্যজগৎ। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস

লিংক

No comments:

Post a Comment