সার্চ ইঞ্জিন গুগল প্রথমবারের মতো লাতিন আমেরিকায় তাদের ডেটাসেন্টার স্থাপন করতে যাচ্ছে। চিলির রাজধানী সান্তিয়াগোর কাছে কুইলিকুরা শহরে ডেটাসেন্টারটি স্থাপন করা হবে। এটি স্থাপনে গুগলের ব্যয় হবে ১৫ কোটি ডলার। আর এতে নিয়োগ করা হবে ২০ জন কর্মীকে। এর আগে গুগল যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড ও বেলজিয়ামে ডেটাসেন্টার স্থাপন করেছে। গুগল কর্তৃপক্ষ বলেছে, কয়েকটি দিক বিবেচনা করে তারা চিলিতে ডেটাসেন্টার খোলার সিদ্ধান্ত নিয়েছে। এগুলো হচ্ছে স্থান, অবকাঠামো, জনশক্তি, ব্যবসার সম্ভাবনা ও ব্যয়। গুগল জানায়, তারা ডেটাসেন্টার স্থাপনের জন্য চিলিকে বেছে নিয়েছে। এ কারণে যে দেশটির রয়েছে নির্ভরযোগ্য অবকাঠামো এবং দক্ষ জনশক্তি। দেশটি তথ্যপ্রযুক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার চেষ্টা করছে। গত কয়েক বছরে চিলির সরকার এমন সব নীতিমালা গ্রহণ করেছে, যা ইন্টারনেটের প্রসারে ভূমিকা রেখেছে। বেশ কয়েকটি তথ্যপযুক্তি প্রতিষ্ঠান ইতিমধ্যে চিলিতে বিনিয়োগ করেছে। এদিকে, গুগলের এই সিদ্ধান্তে চিলি যারপরনাই খুশি।
চিলির সরকার মনে করছে, ব্রাজিলকে রেখে চিলিতে গুগলের এই ডেটাসেন্টার স্থাপনের সিদ্ধান্ত একটি বড় অভ্যুত্থানের ঘটনা। আগামী ২০১৩ সালের মধ্যে এ ডেটাসেন্টার নির্মাণের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। চিলি ছাড়াও আগামী বছরের মধ্যে হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান ডেটাসেন্টার স্থাপনের পরিকল্পনা নিয়েছে গুগল। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান
No comments:
Post a Comment