Sep 10, 2012

দ্রুততম বৈদ্যুতিক গাড়ি ‘কনসেপ্ট ওয়ান’



ক্রোয়েশিয়ার গাড়ি নকশাকারী প্রতিষ্ঠান রিম্যাক অটোমোবাইল ‘কনসেপ্ট ওয়ান’ নামের একটি ইলেকট্রনিক সুপারকার তৈরি করেছে। সেপ্টেম্বর মাসের শেষ দিকে লন্ডনে অনুষ্ঠিতব্য ‘স্যালন প্রাইভ লাক্সারি কার শো’তে এ গাড়িটি দেখানো হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, গাড়িটির কাঠামো কার্বনের তন্তু ব্যবহার করে তৈরি। গাড়িতে ব্যবহূত বৈদ্যুতিক মোটর ১ হাজার ৮৮ হর্সপাওয়ার শক্তি উত্পাদন করতে সক্ষম। প্রতি ঘণ্টায় গাড়িটি ১৯০ মাইল গতিতে ছুটতে পারবে। রিম্যাকের দাবি, কনসেপ্ট ওয়ান হবে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী বৈদ্যুতিক গাড়ি।
বিলাসবহুল ‘কনসেপ্ট ওয়ান’ গাড়িটি প্রতিবছর ১৩ টি করে তৈরি করা হবে বলেই জানা গেছে। প্রতিটি গাড়ির দাম পড়বে ১০ লাখ ডলার।

No comments:

Post a Comment